গোপনীয়তা নীতি (Privacy Policy)

ummahmatrimony.com আপনার ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেয়। এই নীতিটি আপনাকে জানাতে তৈরি করা হয়েছে যে, আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি, কীভাবে তা ব্যবহার করি এবং কার সাথে তা ভাগ করি।

১. আমরা কী ধরণের তথ্য সংগ্রহ করি:

  • ব্যক্তিগত তথ্য: নাম, ইমেইল, মোবাইল নাম্বার, জন্মতারিখ, ঠিকানা, ছবি (পাত্র/পাত্রী), শিক্ষা ও পেশাগত তথ্য।
  • যোগাযোগ তথ্য: মোবাইল ব্যাংকিং/পেমেন্ট তথ্য (যদি প্রযোজ্য)।
  • লগইন/ব্যবহার তথ্য: পছন্দকৃত প্রোফাইল, লগইন সময়, OTP লগইন রেকর্ড।
  • সাহায্য কেন্দ্র বা কাস্টমার সার্ভিসে দেয়া মতামত বা অভিযোগ।

২. আমরা এই তথ্য কীভাবে ব্যবহার করি:

  • আপনার জীবনসঙ্গী নির্বাচনে উপযুক্ত বায়োডাটা প্রদর্শন।
  • আপনার অভিজ্ঞতা উন্নত করা এবং রেফারেন্স হিসেবে ব্যবহার।
  • নিরাপত্তা ও তথ্য যাচাইয়ের জন্য।

৩. তথ্য প্রকাশের সীমাবদ্ধতা:

আপনার যোগাযোগের তথ্য কখনোই প্রকাশ করা হয় না। আমরা নারী প্রোফাইলে অভিভাবকের নাম্বার ব্যবহারের পরামর্শ দিই। আইনগত বাধ্যবাধকতা ছাড়া কোনোভাবেই তথ্য তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা হয় না।

৪. তথ্য পরিবর্তন ও এক্সেস:

আপনি যেকোনো সময় আপনার প্রোফাইল সম্পাদনা করতে পারবেন। পরিবর্তিত তথ্য যাচাইয়ের পর পুনরায় প্রকাশ করা হবে।

৫. তথ্য নিরাপত্তা:

আপনার তথ্য সর্বোচ্চ নিরাপত্তার সাথে সংরক্ষণ করা হয়। মোবাইল ব্যাংকিং তথ্য এনক্রিপ্টেড রাখা হয়।

৬. তথ্য সংরক্ষণের সময়সীমা:

একাউন্ট ডিলিট করার পর আপনার প্রোফাইল আর কারো সাথে শেয়ার করা হয় না। তবে ভবিষ্যতের যাচাইয়ের জন্য কিছু তথ্য সংরক্ষণ করা হতে পারে।

৭. নীতিমালার আপডেট:

গোপনীয়তা নীতিতে পরিবর্তন হলে ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং নতুন ব্যবহারের জন্য আপনার অনুমতি নেয়া হবে।

৮. কুকিজ ব্যবহারের কারণ:

  • ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে।
  • সাইটের পারফরম্যান্স বিশ্লেষণে।
  • পূর্ববর্তী লগইন ও প্রোফাইল স্মরণে রাখতে।

৯. যোগাযোগ:

আপনার প্রশ্ন বা মতামতের জন্য যোগাযোগ করুন:
ইমেইল: support@dininikah.com


এই নীতিমালা দ্বীনিনিকাহ-এর পক্ষ থেকে সম্মান ও দায়িত্ববোধের নিদর্শন।
আল্লাহ্‌ আমাদের সকলকে হালাল, নিরাপদ ও দ্বীনময় বিবাহের পথে পরিচালিত করুন।