রিফান্ড নীতি
ummahmatrimony.com তার গ্রাহকদের প্রতি যত্নশীল। আমাদের সিস্টেম অনুযায়ী, আপনি পছন্দের বায়োডাটার যোগাযোগের তথ্য দেখতে চাইলে একটি "কানেকশন" প্যাকেজ কিনতে হবে। প্রতিটি বায়োডাটার যোগাযোগ তথ্য দেখতে একটি "কানেকশন" খরচ হয়। তবে, ummahmatrimony.com কোনো বিয়ের নিশ্চয়তা প্রদান করে না।
পরিস্থিতিভেদে আমরা রিফান্ড দিতে পারি। নিচে কিছু রিফান্ড নীতিমালা দেওয়া হলো যা আপনাকে কানেকশন কেনার আগে জানা জরুরি:
ক) যেসব ক্ষেত্রে আপনি রিফান্ড পাওয়ার যোগ্য:
- যোগাযোগের তথ্য পাওয়ার পর যদি দেখা যায় প্রোফাইলটির বিয়ে হয়ে গেছে, আমাদেরকে জানালে আপনার কানেকশন ফেরত দেওয়া হবে।
- যদি বায়োডাটা কারো সঙ্গে এনগেজড বা বিবাহ আলোচনায় যুক্ত থাকে।
- যদি কোনো বায়োডাটা ভুয়া প্রমাণিত হয়।
- আপনি যদি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন।
- আপনি যদি কোনো অবমাননাকর আচরণের শিকার হন।
- বাস্তবে অনুসন্ধানে বায়োডাটার তথ্য মিথ্যা প্রমাণিত হলে।
- উপরোক্ত কারণ ছাড়াও যদি আপনার কোন যৌক্তিক অভিযোগ থাকে, আমাদের কাস্টমার কেয়ার তা যাচাই করে দেখবে। অভিযোগ বৈধ প্রমাণিত হলে, ইন শা আল্লাহ ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
খ) যেসব ক্ষেত্রে আপনি রিফান্ড পাওয়ার যোগ্য নন:
- যদি কোনো পক্ষ সম্পর্ক প্রত্যাখ্যান করে, সে ক্ষেত্রে কানেকশন ফেরত দেওয়া হবে না।
- আপনি যদি ভুল করে একটি কানেকশন ব্যবহার করেন এবং প্রোফাইলটি বৈধ ও সক্রিয় থাকে।
রিফান্ডের আবেদন করার নিয়ম:
আপনি যদি সফলভাবে জীবনসঙ্গী খুঁজে পান বা আমাদের সেবা নিতে আর আগ্রহী না থাকেন, তবে অব্যবহৃত কানেকশন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন: support@ummahmatrimony.com। আমরা আপনার অব্যবহৃত কানেকশনের গড় মূল্য হিসেব করে টাকা ফেরত দেবো।
শর্তাবলি:
যদি আপনার কানেকশন ৩ মাসের মধ্যে কেনা হয়, তবে আপনি রিফান্ড পাবেন। ৩ মাসের বেশি সময় ধরে অব্যবহৃত থাকলে আপনি রিফান্ড পাবেন না, তবে ইন শা আল্লাহ, আপনি যেকোনো সময় এটি ব্যবহার করতে পারবেন।
এই নীতিমালা ummahmatrimony.com-এর পক্ষ থেকে সম্মান ও দায়িত্ববোধের প্রকাশ।
আল্লাহ্ আমাদের সবাইকে হালাল, নিরাপদ ও দ্বীনময় বিবাহের পথে পরিচালিত করুন।